মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
শাহ হামজার কণ্ঠে শেখ ইশতিয়াকের ‘টিপ টিপ বৃষ্টি’
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৬:৪৯ পিএম  (ভিজিট : ৬)
নতুন আয়োজনে প্রকাশ হলো প্রয়াত শেখ ইশতিয়াকের জনপ্রিয় ‘টিপ টিপ বৃষ্টি’ গানটি। সংগীতশিল্পী শাহ হামজা এই গানটিকে নতুনভাবে প্রগ্রেসিভ রক কভার হিসেবে উপস্থাপন করেছেন। মূল গানের আবেগ, সৌন্দর্য ও আবেদন অক্ষুণ্ন রেখে আধুনিক রক সংগীতের ছোঁয়ায় গানটিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে এই আয়োজন করেছেন বলে জানান শাহ হামজা।

তিনি বলেন, ‘টিপ টিপ বৃষ্টি’ আমার সব সময়ের অন্যতম প্রিয় গান। এই গানটি শুধু একটি জনপ্রিয় গান নয়, এটি আমাদের প্রজন্মের অসংখ্য মানুষের স্মৃতি, ভালোবাসা এবং অনুভূতির অংশ। আমি মূল গানটিকে পরিবর্তন করতে চাইনি। বরং প্রয়াত শেখ ইশতিয়াক ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা রেখে প্রগ্রেসিভ রক এর ভাষায় গানটিকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ‘এটির মিউজিক ভিডিওর গল্প নির্মিত হয়েছে দুই ভিন্ন দেশের দুই মানুষের দীর্ঘ দূরত্বের ভালোবাসাকে কেন্দ্র করে। একদিকে নিউইয়র্কের প্রকৃতি, অন্যদিকে বাংলাদেশের বর্ষা— দুটি ভৌগোলিক অবস্থান, কিন্তু একটিই অনুভূতি। বৃষ্টি, অপেক্ষা, স্মৃতি এবং ভালোবাসার আবেগকে সিনেম্যাটিক ভাষায় তুলে ধরা হয়েছে পুরো ভিডিওতে।’

গানটির সংগীতায়োজন ও মিউজিক প্রোডাকশন করেছেন জাহিদ বাসার পঙ্কজ। ভিডিও পরিচালনায় সুশ্ময় ইকবাল। এতে শাহ হামজার সঙ্গে মডেল হয়েছেন  জান্নাতুল ফেরদৌস শিমলা।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft