শনিবার ১১ জুলাই ২০২৬
ডিমলায় আফতাব হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৫)
জিয়া পরিষদ ডিমলা উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মরহুম মো. আফতার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ) বিকেল ডিমলা উপজেলা বিএনপি কার্যালয়ে জিয়া পরিষদ ডিমলা উপজেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জিয়া পরিষদ ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রানা, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ারসহ জিয়া পরিষদ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা মরহুম আফতাব  হোসেনের কর্মময় জীবন, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দোয়ায় অংশ নেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft