শনিবার ১১ জুলাই ২০২৬
বালু তোলায় ধসের মুখে দামুড়হুদা-মুজিবনগর সড়ক, যান চলাচল বন্ধ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৫)
অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ধসের আশঙ্কায় পড়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা-মুজিবনগর আঞ্চলিক সড়ক। টানা কয়েক দিনের ভারী বর্ষণে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে গতকাল থেকে এই সড়কের প্রায় ১২ কিলোমিটার অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কয়েক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা এই সড়কটি এখন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার চিৎলা ও ছটাংগার মাঠসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে অবৈধ বালু উত্তোলন চলছে। বছরের পর বছর সড়কের পাশ থেকে মাটি কেটে বড় বড় গর্ত করার কারণে রাস্তার মূল ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি টানা তিন দিনের ভারী বৃষ্টিতে ওই গর্তগুলোতে জমে থাকা পানির প্রবল স্রোতে সড়কের নিচের মাটি ধুয়ে যাচ্ছে। বর্তমানে সড়কটির প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন স্থানে দেবে যাচ্ছে। ভারী যানবাহন চলাচল করলেই রাস্তা কেঁপে উঠছে, যার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

এই অবৈধ বালু উত্তোলনের সাথে স্থানীয় যুবলীগ নেতা নূরনবী, সেলিম উদ্দিন বগা ও সাবেক ইউপি সদস্য আবু সাঈদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তবে অভিযোগ অস্বীকার করে সেলিম উদ্দিন বগা ও আবু সাঈদ জানান, সড়কের পাশে তাদের কোনো জমি নেই এবং তারা বালু উত্তোলনের সাথে জড়িত নন। তাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হচ্ছে।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু বলেন, "সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় মানুষ বিপাকে পড়েছে। স্থানীয়রা যেহেতু প্রকাশ্যে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাই প্রশাসনের উচিত কোনো লিখিত অভিযোগের অপেক্ষা না করে দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।"

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন জানান, জননিরাপত্তার কথা বিবেচনা করেই আপাতত ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমলে এলজিইডির কারিগরি দল (টেকনিক্যাল টিম) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংস্কারকাজ শুরু করবে। পাশাপাশি লিখিত অভিযোগ পেলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি রোধ ও প্রাণহানি এড়াতে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ এবং সড়কটি দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft