রবিবার ১২ জুলাই ২০২৬
পাবনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালো তরুণ সমাজ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৬)
লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’ বলেছে পাবনার তরুণ সমাজ। শনিবার (১১ জুলাই) দুপুরে এক মাদকবিরোধী সাইকেল র‍্যালি ও পথসভার মাধ্যমে তারা মাদককে লাল কার্ড প্রদর্শন করে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

‘মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা’—এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি সংগঠন মশাল ফাউন্ডেশন ও জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন যৌথভাবে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে।

দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী সাইকেল র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালির আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তারা সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তোলা এবং একটি সুস্থ ও মাদকমুক্ত পাবনা গড়ে তোলার প্রত্যয় থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft