ময়মনসিংহের গৌরীপুরে মিরিক মডেল হাইস্কুলের উদ্যোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের ঘাটাইলের শিক্ষানুরাগী সাবেক মেম্বার মো. ফরহাদ রহমান। সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াজিউল আলম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাজেরা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন খান ও গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুন্নাহার আক্তার, শাহিদা আক্তার, সিরাজুল ইসলাম, নাজমা বেগম, আঞ্জুমানারা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব