রবিবার ১২ জুলাই ২০২৬
পানির তোড়ে সাঁকো নিখোঁজ, বিরামপুরে ১৫ গ্রাম বিচ্ছিন্ন
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ১০)
দিনাজপুরের বিরামপুর উপজেলার আশুড়ার বিলে একটি বাঁশের সাঁকো পানির তোড়ে ভেসে যাওয়ায় ১৫টি গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এলাকার শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে সাঁকোটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লালঘাট আশুড়ার বিলের ওপর স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করতেন। এই সাঁকোর ওপর দিয়ে বিলের দু’পারের প্রায় ১৫টি গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও ধানজুড়ি মিশন স্কুলের শিক্ষার্থীরা সাইকেল, মোটরসাইকেল ও ভ্যানগাড়ি নিয়ে নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু গত ৮ জুলাই ভারী বর্ষণের ফলে সৃষ্ট পানির তীব্র তোড়ে ২১০ ফুট লম্বা সাঁকোটি সম্পূর্ণ ভেসে যায়। ফলে ওই পথ দিয়ে সাময়িকভাবে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় সাঁকোটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের জন্য আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা চেয়ে দীঘলচাঁদ গ্রামের কমল চন্দ্র সরকার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত আবেদন জানিয়েছেন। ভুক্তভোগী এলাকাবাসী জানান, সাঁকোটি দ্রুত মেরামত করা না হলে শিক্ষার্থী ও কৃষকদের দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft