বুধবার ৮ জুলাই ২০২৬
‘দিনেদুপুরে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ১৭)
মহানাটকীয় ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

তবে ম্যাচটিতে রেফারিং এবং ভিএআর-এর বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় চলছে। খোদ ফুটবল বিশ্লেষক ও সাবেক তারকারাও কথা বলছেন। রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিয়ো ম্যাচটিকে ‘দিনেদুপুরে ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন।ম্যাচে মিশরের একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে। 

মিডফিল্ডার মোস্তফা জিকোর দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেছিল মিশর, ঠিক তখনই ভিএআরের হস্তক্ষেপে গোলটি বাতিল করা হয়।ফুটবল বিশ্লেষক চ্যাডউইকের মতে, পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ‘অস্বাভাবিক’। মাঠের রেফারি যেখানে সরাসরি কোনো ফাউল দেখেননি, সেখানে মিশর গোল করার পর কেন ভিএআর অনেক পেছনে গিয়ে ঘটনাটির পুনঃনিরীক্ষা করল।

মিশরের বাতিল হওয়া গোলটির প্রসঙ্গ টেনে লিভারপুল লিজেন্ড জেমি ক্যারাঘার বলেন, ‘আমি নিশ্চিত এই গোলটি অন্য কোনো দলের বিপক্ষে হলে তা বাতিল করা হতো না। প্রিমিয়ার লিগ বা লা লিগায় এটি নিশ্চিত গোল ছিল।’

এদিকে, কড়া মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিয়ো। পর্তুগিজ এই কোচ ম্যাচটিকে ‘দিনেদুপুরে ডাকাতি’ বলে অভিহিত করেছেন। ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গোল হওয়ার পর সেটি বাতিল করা লজ্জাজনক। ফাউল হলে খেলা তখনই থামানো উচিত ছিল, গোল পর্যন্ত অপেক্ষা করা নয়।’

অবশ্য ফুটবল বিশ্লেষক আলী আল গার্নির মতে, ‘ডাকাতি’ শব্দটা হয়তো একটু বেশি কঠোর শোনাবে, তবে ম্যাচের ‘ফিফটি-ফিফটি’ (সংশয়পূর্ণ) সিদ্ধান্তগুলো সব আর্জেন্টিনার পক্ষেই গেছে। তিনি আরেকটি প্রশ্ন তুললেন, ‘আর্জেন্টিনা যদি ২-০ ব্যবধানে এগিয়ে থাকত, তবে কি ভিএআর এভাবে অতীত ঘেঁটে মিশরের গোল বাতিল করত? উত্তর হচ্ছে, এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম।’

প্রসঙ্গত, খেলা শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলেছে মিশর। এমনকি ফিফার কাছে তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও দেওয়া হয়েছে। মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফাকে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও সহকারী রেফারির পারফরম্যান্স নিয়ে লিখিত অভিযোগ দেন। 

যেখানে মিশরের একটি গোল বাতিল, তাদের সম্ভাব্য পেনাল্টির দাবি নাকচ এবং দলের বিদায় নিশ্চিতে ভূমিকা রাখার কথা উল্লেখ করেছে তারা। এখন মিশর ফিফার প্রতিক্রিয়া জানার অপেক্ষায়।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft