পাবনার ঈশ^রদী বাইপাশ রেল স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিরব বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার বরে ঈশ^রদী রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে একটি মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঈশ^দী রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ^রদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, সেতুর রেলিংয়ের সাথে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করেছে রেলওয়ে পুলিশ।
আজকালের খবর/বিএস