মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
কসবায় দুই অভিযানে ১০৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৫)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপর অভিযানে এক জনের ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে গেলে তার ফেলে যাওয়া বস্তা থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন সকাল সাড়ে ৬টার দিকে কসবা থানার আরেকটি দল উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. মঞ্জরুল ইসলাম,  ধোপাগাছিনা গ্রামের মো. রিয়াজুল ইসলাম। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রথম অভিযানে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft