মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
কাশিয়ানীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৫)
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি স্বামী আল আমিন ব্যাপারীকে (২৭) ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আল আমিন ব্যাপারীর বাড়ি ফরিদপুরের কোতয়ালী থানায়।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের দক্ষিণ ধানকোড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে আসামি তার স্ত্রী জিকিরুন নেছা মামনি (১৯) কে পুকুরে চুবিয়ে হত্যা করে পালিয়ে যান। 

পরে নিহতের বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন। মামলার ১২ ঘণ্টার মধ্যে ফরিদপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।  রবিবার তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আসামি আদালতে হত্যার দায় স্বীকার করেছে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft