ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২৮ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) বিকেল দিকে বিজয়নগর থানার একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, মো. এমরান মিয়া (পিতা: মাহফুজ মিয়া), গ্রামের বাড়ি কাশিনগর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এমরান মিয়ার বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/রাশেদুল মিলন