রবিবার ১২ জুলাই ২০২৬
ডিমলায় ১০০টি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও ফ্যান বিতরণ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৯০)
নীলফামারীর ডিমলায় ২০২৪-২০২৫ অর্থবছরের সরকারি যাকাত ফান্ড হতে অসচ্ছল ও যাকাত প্রাপ্যদের মাঝে নগদ অর্থ বিতরণ এবং উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ১০০টি মসজিদ ও মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে একটি করে সিলিং ফ্যান তুলে দেওয়া হয়। পাশাপাশি সরকারি যাকাত ফান্ড থেকে ৫০টি অসচ্ছল, হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি যাকাত তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে মুসল্লি ও শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft