রবিবার ৫ জুলাই ২০২৬
উনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে শেষ আটে মরক্কো
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:১৪ এএম   (ভিজিট : ৩৩)
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। দলের হয়ে জোড়া গোল করেছেন আজ্জেদিন উনাহি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

বিরতির পর এক গোল হজম করে কানাডা, সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কানাডা। তবে এর ফল হয় উল্টো।

৮২তম বল দখলে নিয়েই আক্রমণে যায়া আফ্রিকার প্রতিনিধিরা। দারুণ এক থ্রু পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি সামনে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন আজ্জেদিন উনাহিকে। কোনো ভুল না করে কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে ম্যাচে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এ জিরোনা মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আরও এক গোল করে ব্যবধান বাড়ান মরক্কোর সুফিয়ান রাহিমি। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।

ম্যাচের বাকি সময়ে কানাডা আক্রমণের চেষ্টা চালালেও তা পূর্ণতা পায়নি।প্রতিপক্ষের রক্ষণভাফকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ সহ-আয়োজকরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে শেষ আটের টিকিট চূড়ান্ত করে মাঠ ছাড়ে মরক্কো।

শেষ ১৬-তে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী  শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ আটের ম্যাচে মাঠে নামবে মরক্কোনরা।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft