রবিবার ১২ জুলাই ২০২৬
জামালপুরে দোস্ত এইডের শিক্ষাবৃত্তি বিতরণ
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ১২৩)
আর্থিক সংকটের কারণে কোনো শিশুই যেন ঝরে না পড়ে এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যেন আত্মমর্যাদার সঙ্গে শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে—এই লক্ষ্যকে সামনে রেখে জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে তিন মাসের শিক্ষাবৃত্তি বাবদ মোট ১১ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির এই অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি। জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, "শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সমাজের পিছিয়ে পড়া ও এতিম শিশুদের শিক্ষা নিশ্চিত করা কেবল সরকারের একার দায়িত্ব নয়; বরং সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই দায়িত্ব ভাগ করে নিতে হবে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি যেভাবে মানবিক দায়বদ্ধতা থেকে এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।"

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, "একটি শিশুর জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো তার শিক্ষা। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"

সংস্থার পক্ষ থেকে কহিনুর আলম চৌধুরী বলেন, "দোস্ত এইড বিশ্বাস করে—একজন শিশুকে শিক্ষিত করে তুলতে পারলে একটি প্রজন্মের ভবিষ্যৎ বদলে দেওয়া সম্ভব। তাই সংস্থাটি শুধু শিক্ষাবৃত্তি প্রদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি ও সার্বিক বিকাশ নিয়মিত পর্যবেক্ষণ এবং কাউন্সেলিং করে থাকে।"

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এই সহায়তার জন্য দোস্ত এইডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft