রবিবার ৫ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অপরাধের বিচার করা হবে: ইরানের প্রেসিডেন্ট
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৪২ এএম   (ভিজিট : ১৯)
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীন, নামিবিয়া ও আফগানিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানানোর জন্য এসব দেশের অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মাসুদ পেজেশকিয়ান শুক্রবার পৃথক বৈঠকে চীন, নামিবিয়া ও আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফর করছেন।

পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিভিন্ন দিক ও এর পরিণতির কথা উল্লেখ করে বলেন, ইরানের বিরুদ্ধে গৃহীত এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতি, আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিধান, রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের সব নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন।

তিনি আরও বলেন, এসব হামলায় অনেক সামরিক কমান্ডার, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট বিজ্ঞানী এবং নিরীহ নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষকে হত্যা করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরান সব ধরনের আইনি ও কূটনৈতিক উপায় ব্যবহার করে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে এবং দায়ী ব্যক্তি ও তাদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনতে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাবে।

মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে ইরানের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে বলেন, ইরান সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এবং ভবিষ্যতেও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।

আজকালের খবর/কবির

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft