রবিবার ৫ জুলাই ২০২৬
ঢাকায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানে নজরদারি করবে পুলিশ
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২৮ এএম   (ভিজিট : ৩৩)
ফুটবল বিশ্বকাপ খেলার জয়-পরাজয় নিয়ে সমর্থকদের উত্তেজনা এক পর্যায়ে প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হচ্ছে৷ অনাকাঙ্ক্ষিত হত্যা বা হতাহত এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোয় বিশেষ নজরদারি করবে থানা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা ও সমর্থকদের সংঘর্ষের জেড়ে বিএনপি নেতাকে মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে খেলা দেখা হয়। এটা আমরা নজরদারি করতেছি। ডিএমপির সব থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় এরকম স্ক্রিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো। যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আনন্দটা যেন আনন্দের পর্যায়ে থাকে। কোনো বিষাদে পরিণত না হয়। আর আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। আমরা যেটা বলি যে, অপোজিট পক্ষকে আমরা মেনে নেবো। মেনে নেবো খেলায় হার-জিত থাকবে। আমরা আনন্দ করবো, তবে অন্যকেও তার সুযোগ দিতে হবে।

গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিলেন। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। এই মারধরের জেড়ে গত বুধবার আদাবর রাতে আদাবর নবদয় হাউজিংয়ে বিএনপির ইউনিট সাধারণ সম্পাদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে চারজনকে গ্রেফতার করে ডিবি তেঁজগাও বিভাগ।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান- এদের মধ্যে রিপন সরাসরি ছুড়িকাঘাত করে। গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুড়িটি উদ্ধার করে ডিবি।

এ ঘটনায় ইউনিট বিএনপি সভাপতি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন আছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft