রবিবার ২৮ জুন ২০২৬
মিঠাপুকুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ১)
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ।

এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ইউএনও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত বয়সের সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ করা সম্ভব। তিনি উপজেলার সকল অভিভাবককে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য বিভাগ আশা করছে, সবার সহযোগিতায় শতভাগ শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে।

আজকালের খবর/রাশেদুল মিলন 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft