শুক্রবার ২৬ জুন ২০২৬
সিনেমাশিল্প বাঁচাতে প্রযোজক সমিতির নির্বাচনের বিকল্প নেই
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৯:৫১ পিএম  (ভিজিট : ৫০)
দীর্ঘদিনের বন্ধ্যাত্ব ঘোঁচাতে ফের নির্বাচনী হওয়া বইছে সিনেমাশিল্পের মাদার অর্গানাইজেশন বলে পরিচিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে। এ খবরে বেকারের তকমা লেগে যাওয়া কলাকুশলীদের মধ্যে খুশির জোয়ার বইতে শুরু করেছে। ইতিমধ্যে মনোনয়নপত্র কেনাবেচা চলছে জোর কদমে। হালের বড় বড় প্রযোজনা সংস্থা থেকে শুরু করে নামসর্বস্ব প্রযোজকরাও তৎপর হয়েছেন। 

ইতিমধ্যে অঘোষিতভাবে হলেও দুটি প্যানেলের খবর পাওয়া গেছে। এরমধ্যে একটি প্যানেলে দেশের এ মুহুর্তে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার প্রযোজকের অন্তর্ভুক্তি সিনেমাশিল্পের জন্য আর্শীবাদ মনে করতে শুরু করেছিলেন শিল্পের সঙ্গে যুক্ত আট থেকে আশিরাও। অপরপক্ষে এক সময়ের প্রযোজক ও কিংবদন্তী অভিনেতার নাম এসেছে। তার প্রতিদন্দ্বিতার মূলে রাজনৈতিক পদের পরিচয় বলেই অনেকে মনে করছেন। আর এমন খবরে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যবসাসফল সিনেমার ওই প্রযোজক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমকর্মীদের পোস্টে প্রকাশ্যে এসেছে তার উদারতা আর গুরুজনের প্রতি সম্মানের ইতিবৃত্ত। তিনি কিংবদন্তীকে ছেড়ে দিয়েছেন সভাপতির পদ! যার প্রযোজনায় শেষ কোন সিনেমা মুক্তি পেয়েছিলো তা বের করতে টাইম মেশিনে ধরে বেশখানিক পেছনে যেতে হবে। সে যাইহোক কিছু একটা সস্তা প্রক্রিয়ার মাধ্যমেও অন্যের সিনেমা নিজের নামে করে চালানোর ফাঁক গলিয়ে প্রযোজক হওয়া যায় তিনি এ পথ মাড়িয়েছেন কিনা সেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সরকার চাইলে তদন্ত করতে পারেন। 

এখন প্রশ্ন হচ্ছে ছেড়ে দেওয়া এই আসনে কে আসছেন? অসমর্থিত সূত্র থেকে জানা যায় সভাপতি পড়ে কিংবদন্তীর বিপরীতে লড়বেন যিনি তিনিও সময়ের অন্যতম বড় প্রযোজনা সংস্থার কর্ণধার এবং একজন দক্ষ সংগঠক হিসেবে ইন্ডাস্ট্রিতে সমাদৃত। তার নেতৃত্বে অপরাপরাও সিনেমা প্রযোজনায় ব্যস্ত দীর্ঘদিন।

দুটো প্যানেলের মধ্যে কিংবদন্তীর প্যানেলে প্রযোজক নামধারীদেদের হৃষ্টপুষ্ট লজ্জাবনত মুখের ছবি দেখা গেছে। দু- একজন ছাড়া কে কবে সিনেমা বানিয়েছেন তা খুঁজতে গণমাধ্যমকেও বেগ পেতে হবে।

এ অবস্থায় সরকারকে সিনেমাশিল্পের মাদার অর্গানাইজেশন প্রযোজক সমিতির গুরুত্ব কতটুকু সে নিয়ে উদ্যোগ নেওয়া জরুরি। 

সমিতির গুরুত্ব বোঝাতে নিম্নক্ত বিষয়গুলো মাথায় রাখাও জরুরি-

চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত ও টেকসই করতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকার বাস্তবতা হচ্ছে- এই সমিতি মূলত প্রযোজকদের স্বার্থরক্ষা, নীতিমালা তৈরি এবং ইন্ডাস্ট্রির বাণিজ্যিক উন্নয়নে কাজ করে। 

নীতিমালা ও প্রশাসনিক সহায়তা: চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে স্বীকৃতি কার্যকর করা এবং এর আওতায় স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা।

বাণিজ্যিক স্বার্থরক্ষা: প্রযোজকদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনায় স্বচ্ছতা নিশ্চিত করা।

সিনেমা হল ও প্রদর্শনী ব্যবস্থার উন্নয়ন: চলচ্চিত্র বাঁচাতে নতুন হল/সিনেপ্লেক্স/মাল্টিপ্লেক্স তৈরি এবং পুরনো সিনেমা হল বা সিনেপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়নের জন্য দেন দরবার করা। 

কলাকুশলীদের সহায়তা: দুর্যোগ বা বিপদের দিনে প্রযোজক, শিল্পী ও অন্যান্য কলাকুশলীদের জন্য ফান্ড গঠন ও সহায়তা নিশ্চিত করা।

সার্বিক উন্নয়ন: মানসম্মত চলচ্চিত্র নির্মাণের পরিবেশ তৈরি এবং নিয়মিত চলচ্চিত্র মুক্তির ব্যবস্থা করা। 

বিপণন ব্যবস্থার উন্নতি: সময়ের সঙ্গে তাল মেলাতে ইন্ডাস্ট্রি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অংশ নেওয়ার যে স্বপ্ন সরকার দেখছে তা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই একটা টেকসই প্রযোজক সমিতির বিকল্প নেই।

এই ব্যবস্থাগুলো কতিপয় স্বার্থনেষীর কারণে অধরা দীর্ঘদিন। ফলে এক ধরনের স্থবিরতা আর নৈরাজ্য বিরাজ করছে ইন্ডাস্ট্রিতে। ফলে সকলেই একমত উদ্ভুত পরিবেশ থেকে বের হতে প্রযোজক সমিতির নির্বানের বিকল্প নেই। 

এদিকে নতুন গণতান্ত্রিক সরকারের আশ্বাসে যখন সমিতি নির্বাচনমুখী হতে যাচ্ছে তখনই অপেশাদার ও মৌসুমী প্রযোজকদের একটি গ্রুপ পেশাদার গ্রুপটিকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে নির্বাচন ছিনতাই করতে মরিয়া বলে মনে হচ্ছে। যারা রাজনৈতিক পল্টিবাজ হিসেবেও সকলের কাছে পরিচিত। অথচ সমিতি অরাজনৈতিক। এক্ষেত্রে সিনেমা নিয়ে তারেক রহমানের সরকারের আগ্রহকে বাস্তবায়ন করতে গেলে বা ইন্ডাস্ট্রিকে গতিশীল করতে যে ধরনের প্রযোজক ও নেতৃত্ব প্রয়োজন তা নামকাওয়াস্তে প্রযোজকরা কতটুকু পূরণ করবেন বা নেতৃত্বভার গ্রহণ করে সরকারকে বিব্রত করবে না এমন গ্যারান্টি কি কিংবদন্তী দিতে পারবেন কি না সবাই সে নিশ্চয়তা চায়। 

এদিকে সভাপতি পদটি কিংবদন্তীকে ছেড়ে দেওয়ার পর নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে। সকলের কপালভাঁজ করা প্রশ্ন- আদৌও কি নির্বাচন হবে বা হতে দেওয়া হবে?

এই সমীকরণের জবাব পেতে অন্তত ২৮ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে একটা ধারণা পাওয়া যায়। সে হিসেবে গত নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তাদের নেতৃত্বকে ঠেকাতে নামকাওয়াস্তে প্যানেলটি আদাজল খেয়ে নামবে। আর এই ঠেকানোর পথ হতে পারে আইনের দ্বারস্থ হওয়া। আর এতে করে নির্বাচন ঝুলে সমিতি প্রশাসকের নিয়ন্ত্রণে চলে যাবে, যা বর্তমান।

প্রশ্ন হচ্ছে ইন্ডাস্ট্রি বাঁচাতে এই কাদা ছোড়াঁছুড়ি কতদিন চলবে। সিনেমায় টাকা লগ্নিতে ইচ্ছুক অনেকেই সরকারের কাছে এই অবস্থার উত্তরণ চান। বিশেষ করে গত দুই ঈদে সমিতির নেতৃত্ব না থাকার কারণে ক্ষতির মুখে পড়া এক ডজন নতুন প্রযোজকরা এ অবস্থার অবসান চান। তাদের একটাই কথা অরাজনৈতিক সংগঠনে রাজনৈতিক ট্যাগের অবসান এবং প্রকৃত প্রযোজকদের নেতৃত্ব। 

সরকারের কাছে তাদের দাবি- কোনভাবেই যেন দলীয় পরিচয় আর অপেশাদার-মৌসুমী প্রযোজকরা নির্বাচনের মাঠের নির্ণায়ক হয়ে উঠতে না পারে। তারা সংশয় প্রকাশ করে বলেন, প্রতিক্রিয়াশীলদের হাতে ক্ষমতা চলে গেলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক শিল্পী-কলা-কুশলীকে তারা বয়কটের সুযোগ নিবে। 

এমন আশঙ্কার সত্যতা মেলে প্রবাসী সিনিয়র সিনে সাংবাদিক নিপু বড়ুয়ার এক পোস্টে। তিনি ওই কিংবদন্তীর নাম ধরে লিখেন- “কয়েকমাস আগে , ... ভাইসহ অনেকেই ... দোসর খুঁজে বের করার জন্য সুপারস্টারের একটি ভিডিও নিয়ে ফেসবুকে সরব হয়েছিলেন। সেই ভিডিওতে সুপারস্টারকে দেখা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত পতিত সরকারর জন্য ভোট চাইছেন। 

আমার কথা হলো, বর্তমান সুপারস্টার, যিনি চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছেন, তাকে নিয়ে প্রকাশ্যে হিংসা ছড়ানো - একজন কিংবদন্তীর কি মানায়?? 

ভবিষ্যতে আপনি সভাপতি হলে, সুপারস্টারকেই নিষিদ্ধের বেড়াজালে আটকানোর চেষ্টা করবেন- এমনটা ভাবতেই পারি।”  

প্রসঙ্গত, সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর নানা আইনি জটিলতা ও ভোটার তালিকা নিয়ে বিতর্কের কারণে নির্বাচন স্থগিত ছিল।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft