রবিবার ১২ জুলাই ২০২৬
ডিমলার রওশন কবির নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ১৮০)
নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গতকাল রোববার নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান তার হাতে শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসমিন আওন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানসহ জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মো. রওশন কবির ভূমি প্রশাসনের সেবাকে জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে নানা প্রশংসনীয় কার্যক্রম হাতে নেন। সরকারি খাসজমি উদ্ধার ও সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, নামজারি কার্যক্রমে গতি বৃদ্ধি এবং ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও ভূমি অফিসে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো, দালালমুক্ত পরিবেশ সৃষ্টি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি অত্যন্ত সক্রিয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, জনসেবামুখী কর্মকাণ্ড, প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মো. রওশন কবিরকে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় মো. রওশন কবিরকে ডিমলা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অভিনন্দন জানিয়েছে। ডিমলা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি মো. ময়েন কবীর, সম্পাদক মো. বাদশা প্রামাণিক এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ তার কর্মজীবনের ধারাবাহিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। প্রশাসনের বিভিন্ন মহলের অভিমত, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে ভূমি প্রশাসনে সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আরও উদ্দীপ্ত করবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft