শুক্রবার ১৯ জুন ২০২৬
ইতালিতে বৃহত্তর সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ৬)
একতা, সেবা ও প্রগতির অঙ্গীকার নিয়ে ইতালির লিমবিয়াতে বৃহত্তর সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যরা একতা, সেবা ও প্রগতির প্রত্যয়ে শপথ গ্রহণ করেন। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি শিরিন আহমেদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. রইছ উদ্দীন। তিনি প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মারুফ আহমেদ ও জাকারিয়া রহমান (সবুজ)।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, অর্থ সম্পাদক কামাল আহমেদ, প্রচার সম্পাদক নিরব আহমেদ সুয়েব, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সহ-সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসে মৃত্যুবরণকারীদের মরদেহ দেশে প্রেরণ এবং বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রবাসীদের সহায়তার বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রবাসীদের স্বার্থ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে বৃহত্তর সিলেট সমিতি মনছা ব্রিয়েনছা কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সদস্যরা।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft