শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
হুলহুমালে অভিযানে ১২ প্রবাসী শ্রমিক আটক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৫১২)
মালদ্বীপের হুলহুমালে পরিচালিত এক অভিযানে ১২ জন প্রবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অবৈধ অভিবাসন রোধে চলমান অভিযানের অংশ হিসেবে সপ্তাহের শুরুতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিবাসন বিভাগ ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্ক ফোর্স সোমবার হুলহুমালের ফেজ-১ এলাকার একটি গ্যারেজে অভিযান চালায়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে অভিবাসন বিভাগ জানায়, অভিযানের সময় ২০ জন প্রবাসীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।

মালদ্বীপ সরকার ২০২৩ সাল থেকে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, ২০২৪ সালের মে মাসে চালু হওয়া ‘অপারেশন কুরাঙ্গি’-এর আওতায় দেশটিতে কর্মরত সব প্রবাসী শ্রমিকের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী গত এপ্রিল মাসে জানান, গত দুই বছরে দেশটিতে নথিবিহীন অভিবাসীর হার ৭২ শতাংশ থেকে কমে ৩৮ শতাংশে নেমে এসেছে।

সম্প্রতি ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ শুরু হয়েছে। এ ধাপের মূল লক্ষ্য হলো নথিবিহীন প্রবাসী শ্রমিক এবং ভিসা ফি বকেয়া থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত, আটক ও বহিষ্কার করা

আজকালের খবর/ এমকে






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft