মঙ্গলবার ১৬ জুন ২০২৬
ডিওএইচএস কনভেনশন সেন্টারে ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার’ অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৮)
রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার’।

দিনব্যাপী এই মিলনমেলায় মধুমতি পরিবারের কর্মী, বিনিয়োগকারী এবং শুভানুধ্যায়ীসহ প্রায় ৬০০ মানুষ অংশ নেন। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। কর্পোরেট ও ভিশনারি সেশনের এই আয়োজনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সফলতা এবং ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- মধুমতি কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মতিবুর রহমান। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সাফল্যের গল্প ফুটিয়ে তুলে বিশেষ বক্তব্য রাখেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বা এমডি জনাব মশিউর রহমান। 

সাফল্যের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও বিনিয়োগকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদানের পর, সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাকি ড্র-এর মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজন।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft