মঙ্গলবার ১৬ জুন ২০২৬
জামালপুরে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৬)
জামালপুরে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা: ঝুঁকি, প্রভাব ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির আয়োজনে একাডেমির সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শেখ মাহবুবুল হোসেন রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বেরা হক এবং জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও ই-মেইলে নেতিবাচক মন্তব্য, অপমানজনক কনটেন্ট এবং নারী ও শিশুদের নিয়ে বিরূপ মন্তব্য ও ভিডিও প্রকাশের কারণে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

তারা এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft