চীনের কুনমিংয়ে শুরু হয়েছে দশম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো। চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হ্য ওয়েই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় হ্য ওয়েই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো উন্মুক্ততা, সহযোগিতা এবং অন্তর্ভুক্তির চেতনাকে সমুন্নত রেখে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন কৌশলের সাথে সমন্বয় সাধনে এগিয়ে নিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা ক্রমাগত গভীরতর করেছে।
তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে চীন তার চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করেছে এবং এর অর্থনৈতিক শক্তি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি এবং সামগ্রিক জাতীয় শক্তি নতুন উচ্চতায় পৌঁছেছে। চীনের আধুনিকীকরণ নতুন ও সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে, যা বৈশ্বিক উন্নয়নের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। চীন উন্নয়ন ও পুনরুজ্জীবন ত্বরান্বিত করার ক্ষেত্রে সহযোগিতার একটি নতুন অধ্যায় রচনা করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবে।
তিনি এই এক্সপোর মাধ্যমে আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করা, আরও সহযোগিতামূলক ফলাফল অর্জন এবং একটি উন্নততর ভবিষ্যৎ গড়তে সবাইকে স্বাগত জানিয়েছেন। এক্সপো চলাকালীন বাংলাদেশ, লাওস এবং নেপালের বিশিষ্ট ব্যক্তিদের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেন চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হ্য ওয়েই।
আজকালের খবর/কবির