মঙ্গলবার ১৬ জুন ২০২৬
বিশ্বকাপের প্রথম ম্যাচ: ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ১৬)
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মাঠে নামবে দু'দল। প্রথম ম্যাচের আগে ‘পুরোপুরি ফিট’ আছেন লামিনে ইয়ামাল। তবে প্রথম ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে এই তরুণ ফরোয়ার্ডকে। গত ২২ এপ্রিল বার্সেলোনায় খেলার সময় চোট পান লামিন ইয়ামাল। বিশ্বকাপে তার খেলা শঙ্কায় পড়েছিল। 

তবে বিশ্বকাপ শুরুর আগে সেরে উঠেছেন তিনি। সংবাদ সম্মেলনে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘ভালো খবর হলো লামিনে একদম নিখুঁত শারীরিক অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যে অবস্থায় দেখতে চেয়েছিলাম, এই মুহূর্তে সে সেই অবস্থাতেই এসে পৌঁছেছে। সে ভালো আছে, ঠিক যেমনটা নিকো (উইলিয়ামস) এবং ভিক্টর (মুনোজ) আছে। 

তারা সবাই খেলার জন্য প্রস্তুত, যদিও তাদের মধ্যে কেউ কেউ পুরো ম্যাচ খেলবে না।’তিনি আরও বলেন, ‘ডাক্তাররা বলেছেন, লামিন আগামীকাল (সোমবার) কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। ৯০ মিনিট না হোক, কিছু সময় খেলতে পারবে, হ্যাঁ...। একই প্রক্রিয়া (উইলিয়ামসের সঙ্গেও)। তারা অনেক দিন ধরে একসঙ্গে কাজ করছে, অনেক ঘণ্টা এবং তাদের যে সম্পর্ক, তারা বেশ খুশি। তারা খেলতে পারে, যদি ম্যাচে প্রয়োজন পড়ে।’

সূত্র: এইট এএম মিডিয়া

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft