মঙ্গলবার ১৬ জুন ২০২৬
কে জিতবে এবারের বিশ্বকাপ? যা বলছে চার এআই চ্যাট বক্স
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৪ পিএম   (ভিজিট : ৩)
বিশ্বকাপ ফুটবল কয়েকদিন আগে শুরু হলেও ইতিমধ্যে শুরু হয়েছে ভবিষ্যদ্বাণী। এখন পর্যন্ত কয়েকটি হেভিওয়েট দল যাত্রা শুরু করেনি। এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ৪৮ দলের বিশ্বকাপে একাধিক দলের খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে। তালিকায় আছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স, পাওয়ার প্যাকড স্পেন। একাধিক চ্যালেঞ্জার রয়েছে।

কিন্তু আগামী ১৯ জুলাই শেষ হাসি কে হাসবে? চারটি এআই চ্যাট বটসকে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। সবাই একই দলের নাম নিয়েছে। চ্যাট জিপিটি, ক্লাউড এআই, গুগল জেমিনি এবং কো পাইলটকে একই প্রম্পট দেওয়া হয়। জিজ্ঞেস করা হয়, কে বিশ্বকাপ জিতবে? সবাই স্পেনের নাম নেয়। দ্বিতীয় স্থানে ফ্রান্স।

চ্যাট জিপিটি জানায়, 'পরিসংখ্যানের বিচারে এই মুহূর্তে যদি কোনও দলকে বেছে নিতে হয়, সেক্ষেত্রে ফেভারিট স্পেন।' গুগল জেমিনি বলে, 'বর্তমান পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে স্পেন। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ফ্রান্স।' ক্লাউড অ্যাপের সঙ্গে ভবিষ্যদ্বাণী মিলে যায় প্রথম দুইয়ের। ক্লাউড জানায়, 'এই মুহূর্তে বিশ্বকাপ জেতার সম্ভাবনা স্পেনের। কিছুটা ফ্রান্সের থেকে এগিয়ে। ৪৮ দলের মধ্যে তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিভাবান দলে লামিন ইয়ামাল রয়েছেন। তবে টুর্নামেন্ট মাত্র শুরু হয়েছে। অনেক অনিশ্চয়তা রয়েছে।'

কো পাইলটও এই ভবিষ্যদ্বাণীতে সায় দিয়ে জানায়, 'সম্প্রতি বেটিং মার্কেট, ডেটা মডেল, র‍্যাঙ্কিয়ের বিচারে নির্দিষ্ট একটা দলকে ফেভারিট বাছা যায় না। তবে একটা দলের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা স্পেন। তাদের ১৬-১৭ শতাংশ সুযোগ রয়েছে। যা সর্বোচ্চ। শক্তিশালী দলের পাশাপাশি ইউরো চ্যাম্পিয়ন।' অর্থাৎ, সবকিছু বিচার করে দেখা যাচ্ছে, এআইয়ের জগতে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে স্পেন।

আজকালের খবর/কবির

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft