সোমবার ১৫ জুন ২০২৬
কার্ডিফে পবিত্র ঈদুল আযহা উদযাপন
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:০২ এএম   (ভিজিট : ৬১৩)
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। গত ২৭ মে কয়েক হাজার লোকের উপস্থিতিতে কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিম কমিউনিটি। কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে স্থানীয় সময় সকাল আটটায় অনুষ্ঠিত প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী, দ্বিতীয় জামাতে নামাজ পড়ান হাফেজ মাওলানা তৌহিদুল হক। কার্ডিফ জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল আটটায় প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল মোক্তাদির। দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ জালাল উদ্দিন। লানেড্রিন কমিউনিটি সেন্টারে ইমামতি করেন হাফেজ খায়রুল আলম। খোতবা পূর্ব আলোচনায় ইমামরা বলেন, ঈদুল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর।

কার্ডিফের প্রতিটি মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে। জামাত শেষে আগত মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের অনাবিল আনন্দে মেতে উঠেন। কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন, ট্রেজারার রকিবুর রহমান, কার্ডিফ জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি মহিবুল ইসলাম মায়াসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আগত মুসল্লিরা বিশ্ববাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান। প্রতিটি ঈদ জামাতে দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

বিভিন্ন জায়গায় ঈদ জামাতে মুসল্লিদের জন্য নানা পদের বিনামূল্যের খাবার ও বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল। প্রবাসের শত ব্যস্ততার মাঝেও ঈদ উপলক্ষে প্রতিটি বাসা-বাড়িতে ছিলো পিঠা, সন্দেশ, মিষ্টি, সেমাই, লাচ্ছি, বিরিয়ানিসহ নানা খাবারের আয়োজন।

এদিকে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ কামনা করেন।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্ডিফ ইউকের সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, ‘ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে আত্মত্যাগ, মানবতা ও সৌহার্দ্যের শিক্ষা নিয়ে আসে। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।’

আজকালের খবর/কবির







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft