শুক্রবার ১২ জুন ২০২৬
আশ্রয়ন প্রকল্পে এসি মসজিদের উদ্বোধন করলেন স্বাধীন
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৩)
দেশের ইতিহাসে এই প্রথম কোনো আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের মধ্য পালশা আশ্রয়ন প্রকল্পে আজ শুক্রবার বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ রানার সভাপতিত্বে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। ​তীব্র গরমে অসহায় মানুষরা যেন স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেই লক্ষ্যেই এই আধুনিক মসজিদটি নির্মাণের উদ্যোগী হন মাসুদ রানা।

প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন বলেন, বিএনপি সরকার ধর্মের অনুশাসন মেনেই দেশ পরিচালনা করছে। ধর্ম-চর্চা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ বিএনপি সরকারের রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ২০-৩০ বছর ধরে এখানে নামাজের কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। এই উদ্যোগে আশ্রয়ন প্রকল্পজুড়ে আনন্দের বন্যা বইছে।

১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মসজিদের সভাপতি মোঃ নুর আলম পোদ্দার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ইমদাদুল হক মিলন, শফিউল ইসলাম, রেজাউল সরকার, মমিন মিয়া, ইমরান হোসেন, আইনুল ইসলাম, নয়ন ইসলাম, মিরাজুল ইসলাম, সাইদুর রহমান, ফজলুর রহমান, ইঞ্জিনিয়ার আসাদুল ইসলাম, মুকুল মিয়া এসময় উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/কবির

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft