শনিবার ১৩ জুন ২০২৬
মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:১৬ পিএম   (ভিজিট : ১)
মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট ও স্টিকার বিতরণ করেছে সামাজিক সংগঠন “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া”। 

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষ, যাত্রী, পথচারী ও তরুণদের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। পাশাপাশি মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে যুবসমাজের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার এবং সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।

তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এ কাজে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাঈদ আব্দুল্লাহ হিমু, তারিফ হাসান, শামীম আহমদ, আদনান সামী, আসাদুল্লাহসহ অন্যান্য সদস্যরা। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মাদক একটি জাতীয় সমস্যা। এর বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। এ লক্ষ্যেই তারা নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা ব্রাহ্মণবাড়িয়াকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। এ লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় লিফলেট ও স্টিকার বিতরণ করেছে “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া”।

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষ, যাত্রী ও তরুণদের মাঝে সচেতনতামূলক লিফলেট এবং স্টিকার বিতরণ করা হয়।

তারা ব্রাহ্মণবাড়িয়াকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft