বুধবার ১০ জুন ২০২৬
আরব আমিরাত শ্রমিক দলের সাধারণ সম্পাদক এরশাদুল আলম আর নেই
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৩)
সংযুক্ত আরব আমিরাত জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদুল আলম আর নেই। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, কক্সবাজারে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

চট্টগ্রামের আনোয়ারা বটতল নিবাসী এইচ এম এরশাদুল আলম ছিলেন অত্যন্ত আন্তরিক, সদালাপী, বিনয়ী এবং সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ একজন কর্মী। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁর সৌহার্দ্যপূর্ণ আচরণ, মানবিক গুণাবলি এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ,শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এইচ এম এরশাদুল আলমের নামাজে জানাজা আজ বুধবার (১০ জুন) বাদ যোহর চট্টগ্রাম  হযরত শাহ্ মোহছেন আউলিয়া   মাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft