রবিবার ২৬ জুলাই ২০২৬
বালু উত্তোলন স্পটে বনবিভাগ : ট্রাক ফেলে পালাল চালক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৪ পিএম   (ভিজিট : ১০)
কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ভর্তি একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়। তবে এসময় ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। 

বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি ভূমি থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মাটি ভর্তি ডাম্পার ট্রাকটি জব্দ করে পানেরছড়া রেঞ্জ অফিসের হেফাজতে নেওয়া হয়।

অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম জানিয়েছে, মাটি ও বালু পাচারের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে ট্রাকটি 
(ডাম্পার) আটক করা হয়। এসময় ট্রাক রেখে সটকে পড়ে চালক। গাড়ি মালিক শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বনভূমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনসহ বনভূমি দখল ও ক্ষতিসাধনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft