রবিবার ৭ জুন ২০২৬
সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ১৬)
ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে সেই মূল্য এতটা ভয়াবহ হবে, তা কখনো ভাবেননি বলে জানান তিনি।

রবিবার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফারুকী।

স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিলো না। এদের নিয়া কথা বলা তো দুরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই।

‘এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই, অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী? বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা,’ যোগ করেন তিনি।

‘এদের মিথ্যাচার ও সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় কাজটা ঠিকমত করতে পারছি’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।

নিজের পেশাগত জীবন সম্পর্কে ফারুকী বলেন, আমার ক‍্যারিয়ার পুরাপুরিই প্রাইভেট প্রতিষ্ঠান নির্ভর। বিজ্ঞাপন হউক, টেলিভিশন হউক আমি নিজের সিগনেচার রেখে কাজ করে নিজের একটা স্টাইল তৈরি করতে পারছি। ফলে আমার যা অর্জন সেটা আমার দর্শকের কল্যাণেই। কাজ পাওয়ার জন‍্য কোনো সরকারের কাছে আমার যাওয়ার দরকার পড়ে নাই। আমরা ইন্ডাস্ট্রি বদলাইছি কাজ দিয়া। কারো সামনে গিয়া হাত কচলাইয়া না।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্কের বিতর্কের বিষয়ে এ নির্মাতা বলেন, আওয়ামী লীগ কেনো কোনো সরকারের সাথেই আমার কোনো ব‍্যবসার সম্পর্ক নাই, ছিলো না। কারণ সরকারি কাজ আমাদের পোষায় না। যে দুই-চারটা সরকারি কাজ আমার প্রতিষ্ঠান করছে কিবরিয়ার কোডিরেকশনে, সেগুলোও করার জন‍্য তারাই আমার কাছে অনুরোধ নিয়া আসছে। যেমন, বিমান বাহিনী অনির্বাণ, নেভি, ভ‍্যাট এরকম কয়টা। এগুলা আমার টোটাল ক‍্যারিয়ারের ১ পারসেন্টও না।

‘এমন কি যে বিজ্ঞাপন এজেন্সিগুলি আওয়ামী লীগ সরকারের সাথে কাজ বেশি করছে বলা হয়, তাদের শীর্ষ পদে আমার বন্ধুরা থাকার পরও ওদের সাথে আমার কাজের ইতিহাস অতি নগণ্য। ধরেন, ২০ বছরে ৫টা কাজ করছি কিনা সন্দেহ। যে ২০ বছরে অন‍্য ফিল্মমেকাররা হয়তো কাজ করেছে ২০০টা,’ পোস্টে যোগ করেন ফারুকী।

বিজ্ঞাপন পাড়ায় ‘ঘাড়ত‍্যাড়া’ হিসেবে সুখ‍্যাতি পাওয়ায় এজেন্সিগুলা কাজ দিতে খুব ‘কমফোর্ট ফিল’ করতো না বলে মনে করেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, আমার এই রেবেল স্বভাবের পরও যে আমি খাইয়া পইরা বাঁচতে পারছি এর কারণ বেশ কিছু ব্র্যান্ড আমার উপর বিশ্বাস রাখছে। আর আমি তাদেরকে হিট বা টকাবিলিটি ক্রিয়েট করে এরকম কাজ দিছি বইলা হয়তো। যদিও ইদানীং ইন্ডাস্ট্রি প‍্যাটার্ন আরো বদলাইছে। সেটা অন‍্য আলাপ। ফলে আমার ক‍্যারিয়ার এজেন্সি সিন্ডিকেটের ওপর দাঁড়ানোও না।

স্ট্যাটাসের শেষ দিকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরক্তিকর ব‍্যাপার হইলো গাধাগুলার (প্রাণী অর্থে না) প্রোপাগান্ডার জন‍্য এই ফালতু বিষয়ে কথা বইলা আমার কিছু সময় সদকা দিতে হইলো।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft