শনিবার ৬ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১)
বাজেট অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বসেছে সরকারি দল বিএনপি। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা বসেছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

আগামীকাল রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন বসেছিল গত ১১ মার্চ।

আজকালের খবর/কবির







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft