শনিবার ৬ জুন ২০২৬
অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১১)
রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। লস এঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে এই ভিসা অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। 

এর আগে, মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসান্দিদেহ জানিয়েছিলেন, দলটির খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া তখনও সম্পন্ন হয়নি। তবে পরবর্তীতে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতেই খেলোয়াড়দের ভিসা মঞ্জুর করা হয়েছে। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাক সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন এবং আঙ্কারায় মার্কিন দূতাবাসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা ভিসা পেলেও কোচিং স্টাফ ও প্রশাসনিক দলের কয়েকজন সদস্য এখনও অনুমোদন পাননি। এ বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

যুদ্ধকালীন পরিস্থিতির  কারণে এবারের বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাতপূর্ণ সম্পর্কের মধ্যে আয়োজক দেশে ইরানের অংশগ্রহণ বিশ্বকাপকে এক মাত্রা দিতে চলেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা জটিলতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, লস এঞ্জেলসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইরান তাদের গ্রুপ পর্ব শুরু করবে। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম ও মিশর।

আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft