বুধবার ২৯ জুলাই ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ১০১)
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আবুয়াল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। 

আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
 
আজকালের খবর / রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft