শুক্রবার ৫ জুন ২০২৬
চিলাহাটিতে যুবকদের সাহসিকতায় রক্ষা পেল ৩ প্রাণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৯)
নীলফামারীর চিলাহাটিতে স্থানীয় কয়েকজন সাহসী যুবকের তাৎক্ষণিক তৎপরতায় দুই সন্তানসহ এক গৃহবধূর প্রাণ রক্ষা পেয়েছে। বুধবার সন্ধ্যায় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি স্টেশনে প্রবেশের সময় স্টেশন থেকে মাত্র ২০০ মিটার দূরে এই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা উদ্ধার হওয়া মা ও শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী তাঁর দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। বিষয়টি দূর থেকে টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক অত্যন্ত সাহসিকতার সাথে দ্রুত রেললাইনে ছুটে যান এবং ট্রেনটি পৌঁছানোর আগেই মা ও দুই সন্তানকে টেনে নিরাপদে সরিয়ে নেন। এই সময় বড় ধরনের এক দুর্ঘটনা থেকে রক্ষা পায় তিনটি প্রাণ।

ঘটনার পরপরই আরএনবি সদস্য সাজ্জাদ হোসেন বিষয়টি চিলাহাটি স্টেশন মাস্টার রুহুল আমিনকে অবহিত করেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য, আনসার বাহিনী ও চৌকিদারের সহযোগিতায় ওই নারী এবং তাঁর দুই সন্তানকে নিরাপদে তাঁর শ্বশুরের কাছে বুঝিয়ে দেওয়া হয়। জীবন বাজি রেখে যুবকদের এমন মানবিক ও সাহসী ভূমিকা এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft