রবিবার ১২ জুলাই ২০২৬
জামালপুরে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৮৬)
জামালপুরে পৃথক ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র ও এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে মাদারগঞ্জ, জেলা সদর ও দেওয়ানগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলায় হিটস্ট্রোকে টুনু আকন্দ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার মৃত সাদেক আকন্দের ছেলে। গতকাল বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করার সময় তিনি তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন। শেষরাতের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ সকালে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে নান্দিনা গোপালপুর এলাকায় তিনি মারা যান।

এদিকে, জামালপুর শহরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে রাফি হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। পুকুর থেকে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদী থেকে এক অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দেওয়ানগঞ্জ থানা পুলিশ নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft