রবিবার ৩১ মে ২০২৬
মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও আলোচনা সভা
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৭)
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া বিএনপি। শনিবার (৩০ মে) কুয়ালালামপুরের এ্যাষ্টো হোটেলের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

দোয়া ও আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন এবং দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসফাক হোসেন। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন বক্তারা।

প্রধান অতিথি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসে অবস্থান করেও দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, যুবদল সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, পিএইচডি স্কলার প্রফেসর সাফিউর রহমান, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদল নেতা মাসুদুল আলম কাজল এবং ছাত্রদল নেতা আদিব আনজুম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুকিট বিনতাং শাখা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সেলিম, পুডু শাখার সভাপতি মো. মানিক, কোটারায়া শাখার সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, চৌকিট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বুকিট বিনতাং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুবদলের সহ-সভাপতি শেখ সেলিম ও মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, জাসাস নেতা ইমতিয়াজ, যুব নেতা বাবু সরকার, মাঝি মিরাজসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর/কবির








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft