রবিবার ৩১ মে ২০২৬
মালদ্বীপে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৩)
মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দেশটির রাজধানী মালের একটি হোটেলে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ আলম, মো. ফারুক হোসেন, মোক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক আলামিন।

মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জামালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া তিলাফুশি দ্বীপসহ মালদ্বীপের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আজকালের খবর/কবির










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft