রবিবার ৩১ মে ২০২৬
হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ৪)
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রথম দিনে ১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি।

শনিবার (৩০ মে) এসব হাজি দেশে পৌঁছান। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ছিলেন ৪১৬ জন।

এদিকে, রবিবার (৩১ মে) দ্বিতীয় দিনে আরও ১৪টি ফ্লাইটে পাঁচ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে।

দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিরা হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, চলতি বছর হজ পালনের সময় উল্লেখযোগ্য কোনো ভোগান্তির মুখোমুখি হতে হয়নি।

হাজিরা জানান, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা-খাওয়া, যাতায়াত এবং অন্যান্য সেবাসহ সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft