শনিবার ৩০ মে ২০২৬
বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয় : মঈন খান
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৪)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রবর্তন করেছেন, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন, বিটিভি সাদাকালো থেকে রঙিন করেছেন, বিএফডিসি আধুনিকায়ন করেছেন। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। আমাদের সরকার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আবারো চলচ্চিত্রের উন্নয়ন করবে।

শনিবার (৩০ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে বিএফডিসি গেটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ৫০০ শতাধিক মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছর এফডিসি ধ্বংস করা হয়েছে, বিএনপি চলচ্চিত্রের যত উন্নয়ন করেছে পলাতক ফ্যাসিস্ট সরকার সেটি ধ্বংস করে চলচ্চিত্রের শেষ করে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। স্বাগত বক্তব্য দেন মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ, উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft