সোমবার ১৫ জুন ২০২৬
উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের কোরবানির মাংস বিতরণ
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৩১০)
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১হাজার,৪শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। প্রতিটি পরিবারকে ২ কেজি করে মাংস প্রদান করা হয়, যাতে তারা আনন্দ ও মর্যাদার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।

উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি, ধরণীবাড়ী, পান্ডুল ও দুর্গাপুর ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  ( ভার)  এস এম মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার জনাব মো. শরিফুল ইসলাম। এ সময় সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান হাবিব, মো. আব্দুস সালামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম জানান, গত বছরের মতো এবারও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মোট ৪০টি গরু কোরবানি করা হয়। সমাজের সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যারা সাধারণত ঈদ ছাড়া গরুর মাংস ক্রয়ের সুযোগ পান না।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ইসলামিক রিলিফ বাংলাদেশের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম অতীব সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারণের আশা ব্যক্ত করেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft