শুক্রবার ২৯ মে ২০২৬
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১২)
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই শিশু হলো— রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ৯ মাস বয়সী ছেলে আয়ান করিম এবং ফরিদপুর শহরের হাড়োকান্দি মহল্লার কামরুল ইসলামের ছেলে তিন মাস বয়সী আব্দুল্লাহ।

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ ৪ জন করে মারা গেছে গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায়। এছাড়া মাদারীপুরে ৩ জন, রাজবাড়ীতে ৩ জন এবং মাগুরা ও যশোরে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন নতুন রোগী ভর্তি হয়।

বর্তমানে এই দুটি হাসপাতালে মোট ১২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে পুরাতন রোগীর সংখ্যা ৯৯ জন। হাসপাতাল ভিত্তিক হিসাবে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন (নতুন ১৮, পুরাতন ৬৩) এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৮ জন (নতুন ১২, পুরাতন ৩৬) রোগী ভর্তি আছে।

বিপরীতে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ জন রোগী। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৬ জন এবং জেনারেল হাসপাতাল থেকে ১৭ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৯ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৭৬ জনসহ পুরো জেলায় সর্বমোট ১৯৯২ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে এ পর্যন্ত দুই হাসপাতাল থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৩১ জন (মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২০৩ জন ও জেনারেল হাসপাতাল থেকে ৫২৮ জন)।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft