রবিবার ২৬ জুলাই ২০২৬
বগুড়ায় ঈদের নাজাজ আদায় করলেন মুশফিকুর রহিম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ১৩২)
বগুড়ায় নিজ এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈ দুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। 

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈ দগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে মুশফিক ঈ দগাহ ময়দানে আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোশল বিনিময় করেন। তবে গত ঈ দুল ফিতরের মতো এবার আর তিন প্রজন্মের একসঙ্গে ঈ দের নামাজ পড়া হয়নি তাদের। মুশফিকুর রহিমের ছেলে শাহরোজ রহিম মায়ান হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় বাবার সঙ্গে ঈদগাহ মাঠে আসতে পারেনি। ফলে মুশফিকুর রহিম ও তার বাবা মাহবুব হামিদ তারা একসঙ্গেই ঈ দের নামাজ আদায় করেন। 

এর আগে সকালে বাড়ি থেকে বের হয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এই তারকা ক্রিকেটার।

ঈদের নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম বলেন, সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন। এবং পাড়া-প্রতিবেশী যারা গরিব, অসহায় মানুষ আছে—সবাইকে নিয়ে কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft