বুধবার ২৭ মে ২০২৬
অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপে প্রাণ বাঁচলো ডোনাল্ড ট্রাম্পের
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৪)
অবশেষে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপে আপাতত প্রাণ বাঁচলো নারায়ণগঞ্জের সেই ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পের।

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে। 

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প।

অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।
মহিষটি বিক্রির পর তাকে লাল গালিচায় জমকালো আয়োজনে রাজকীয় ভাবে বিদায় জানানো হয়।

এমনকি, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেশের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচারের পর এএফপি থেকে রয়টার্স প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে এই ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প ।মহিষটিকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে এসে ভির জমিয়েছিলো।অনেকে ডোনাল্ড ট্রাম্পকে কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft