বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৬
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:২৩ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ১২:২৫ পিএম  (ভিজিট : ২০)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৩টার দিকে কামারখোলা ব্রিজের ঢালে, মাওয়ামুখী লেনে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর থেকে পিরোজপুরগামী একটি পিকআপ ভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিকআপের পেছনে শিশুসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। ঠিক ওই সময় মিরপুর থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের বাস দ্রুতগতিতে এসে পিকআপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের পেছনে থাকা কয়েকজন এবং বাসের সামনের অংশে থাকা যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে পিকআপের যাত্রী সুমন মৃধা (২৪) ও চালক ফুরকান ইসলাম (৪৫) রয়েছেন। তাদের বাড়ি পিরোজপুর জেলায়।

অন্যদিকে সকাল সাড়ে ৬টার দিকে একই এক্সপ্রেসওয়ের বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে মাওয়ামুখী লেনে পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও ৪ জন আহত হন। 

আহতরা হলেন পাবনা সদর উপজেলার কাইয়ুম (২৫), কুষ্টিয়ার কুমারখালীর সুজন (২৮), ফরিদপুরের ভাঙ্গার হৃদয় ভূঁইয়া (১৮) ও ফরিদপুরের রাজৈরের বাইজিদ শেখ (১৩)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোররাতে কামারখোলা ব্রিজ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

তিনি আরও জানান, সকালে বেজগাঁও এলাকায় পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft