বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:১১ এএম   (ভিজিট : ১২)
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। প্রায় এক শতাব্দী ধরে চলে আসা ধর্মীয় রীতি অনুসরণ করে এসব গ্রামের মানুষ আগাম কোরবানির ঈদ পালন করে আসছেন।

বুধবার (২৭ মে) সকাল ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন বদরপুর দরবার শরিফ জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি।

জানা গেছে, পটুয়াখালী সদর, গলাচিপা, বাউফল ও কলাপাড়া উপজেলার ৩৫টি গ্রামের সহস্রাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকে। এসব গ্রামের মানুষ হানাফি মাজহাব ও কাদেরিয়া তরিকার অনুসারী।

স্থানীয়রা জানান, ১৯২৮ সালে এক পীরের উদ্যোগে এ অঞ্চলে সৌদি আরবের চাঁদের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রথা চালু হয়। সেই থেকে প্রতিবছর তারা একই নিয়ম অনুসরণ করে আসছেন।

বদরপুর দরবার শরিফ জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, ইসলামী শরিয়তের আলোকে বিশ্বের যেকোনো স্থানে জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য সংবাদ পাওয়া গেলে সে অনুযায়ী ঈদ উদযাপন করা যায়। সেই বিশ্বাস থেকেই তারা আগাম ঈদ উদযাপন করছেন।

এদিকে আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft