রবিবার ২৪ মে ২০২৬
সরাইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত পলাতক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৪)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী ও এক সৌদি প্রবাসীর মেয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া (২৭) পলাতক রয়েছে। সে সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। নির্যাতনের পর অভিযুক্ত সহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে আসে। পরে শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft