রবিবার ২৪ মে ২০২৬
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক-১
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৬)
কুষ্টিয়া দৌলতপুর  সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ও ২৪ মে পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করা হয়।

শনিবার ( ২৩ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ মো. আলো হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৪০০ টাকা।

এদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৪ এমপি সংলগ্ন কাথুলি মাঠে বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

অপরদিকে, রবিবার (২৪ মে) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর ব্রিজ মোড়ে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ, ১০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা।

উদ্ধারকৃত পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft