শনিবার ২৩ মে ২০২৬
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৮)
কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কীটনাশক, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ডেক্সামেথাসন ট্যাবলেট, মদ ও পাতার বিড়ি উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। 

শনিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৫৯ বোতল ভারতীয় কীটনাশক এবং ১ হাজার ৭৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৭১ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে কাজিপুর বিওপির অধীন কাজিপুর মন্ডলপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ২৫২ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি। এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।

একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর রিফুজিপাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

অপরদিকে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ ডাংমড়কা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ওষুধের আনুমানিক মূল্য ৮৪ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সকল মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৬ হাজার ৯০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আজকালের খবর / রাশেদুল মিলন









আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft